সারাদেশ

মীরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা

প্রিন্ট
 মীরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:৪৮

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এই উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সকাল থেকে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়েছে।