সারাদেশ

​"জাতীয় স্মৃতিসৌধের শিখা, আমাদের প্রেরণা।"

প্রিন্ট
​"জাতীয় স্মৃতিসৌধের শিখা, আমাদের প্রেরণা।"

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৫২

গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের মানচিত্র। তাদের অতুলনীয় সাহস আমাদের চিরন্তন অনুপ্রেরণা।

১৬ ডিসেম্বর ১৯৭১। দুপুরের পর বিজয়ের আনন্দে উদ্ভাসিত ও উদ্বেলিত মানুষের স্রোত ঢাকায় পৌঁছে। সাধারণ মানুষ তখন বিজয়ের আনন্দে আত্মহারা। কেউ স্লোগান দিচ্ছে, কারও চোখে আনন্দঅশ্রু, কেউ ঘরে ফেরা মুক্তিযোদ্ধাদের জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে।

এ দিন ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল জ্যাকব আত্মসমর্পণের দলিল নিয়ে আলোচনার জন্য দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন। পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার বাকের সিদ্দিকী ও জাতিসংঘের ঢাকা প্রতিনিধি জন কেলি তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ব্রিগেডিয়ার বাকের জেনারেল জ্যাকব ও কর্নেল খারাকে (ভারতীয়) নিয়ে পূর্বাঞ্চল (পাকিস্তান) বাহিনীর সদর দফতরে পৌঁছান। এয়ার কমোডর পুরুষোত্তম বিমানবন্দরে থেকে যান জেনারেল আরোরাসহ অন্যদের অভ্যর্থনার আয়োজন করতে।