সারাদেশ

পাবনা বাস টার্মিনালে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রিন্ট
পাবনা বাস টার্মিনালে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৪৫

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হোন্ডা র‌্যালি শেষে পাবনা বাস টার্মিনাল এলাকায় ছাত্রদলের দু'পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবসের র‌্যালিতে বিকট শব্দ ও হৈচৈ করা নিয়ে ছাত্রদলের একাংশ নিষেধ করলে তাদের ওপর হামলা করা হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ৭ জন আহত হন।

সংঘর্ষে ৫টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস টার্মিনাল এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।