সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শারমিন (৩২) সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
মোস্তাকিন (১২): নিহত শারমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী মাহেন্দ্র, একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত