আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুটি মিয়া। এরপর নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুটি মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল এবং তিনি যে সংসদ সদস্য প্রার্থী, সে তথ্য পুলিশের জানা ছিল না। তবে মনোনয়ন বিতরণের প্রথম দিনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মতামত