সারাদেশ

বিজয় দিবস উপলক্ষে এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রিন্ট
বিজয় দিবস উপলক্ষে এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৩

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকার ডেমরায় অবস্থিত এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি উৎসব, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা মাতুয়াইলের ইউনিক গার্ডেন মাঠে স্কুল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অনুষ্ঠানে ইসলামীক সংগীত পরিবেশন করেন আহনাফ আদিল শাফি ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিল্পীরা। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ও কো-অর্ডিনেটর আসমা আক্তার, পরিচালক আবু ইউসুফ ইমনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বিজয় দিবসের তাৎপর্য এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে স্কুলের ভূমিকার ওপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।