সারাদেশ

সাত খুন মামলার ফাঁসির আসামি নূর হোসেনের ভাই নূর সালাম গ্রেপ্তার

প্রিন্ট
সাত খুন মামলার ফাঁসির আসামি নূর হোসেনের ভাই নূর সালাম গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ১১:০৮

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর সালাম ওরফে বোবা ডাকাত (৬০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর, ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত নূর সালামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। ২০২৪ সালের ২১ জুলাই সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেপ্তারকৃত নূর সালাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। ওসি আরও জানান, মঙ্গলবার বিকেলে নূর সালামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।