সারাদেশ

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট কানা সোহাগ গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট কানা সোহাগ গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, রাত ১০:২২ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৫৫

নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবা বিক্রির সময় সোহাগ ওরফে কানা সোহাগ (৪৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর থানার মাহামুদনগর ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মাহামুদনগর এলাকার মৃত ফুলচাঁন মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও ফেনসিডিলের কারবার চালিয়ে আসছিল। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন তালুকদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।