দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে ওই দুই নেতা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে কেন্দ্রের নির্দেশ অমান্য করে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। দলের চূড়ান্ত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত