সারাদেশ

পীর সাহেবের ডাকেই ৮ দলীয় ঐক্য হয়েছে: গোলাম মসীহ

প্রিন্ট
পীর সাহেবের ডাকেই ৮ দলীয় ঐক্য হয়েছে: গোলাম মসীহ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:০৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ বলেছেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা ছিল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক। জনগণের সেই প্রত্যাশাকে সম্মান জানিয়ে পীর সাহেব চরমোনাইর উদ্যোগেই আজ ৮ দলীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মসীহ আরও বলেন, ইসলামী আন্দোলন এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আমীরের নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত আমরা নির্বাচনী মাঠে থাকব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাতপাখার বিজয় নিশ্চিত হবে। সভায় জেলা আন্দোলনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, আমরা মাঠ ছাড়ব না। কারো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পীর সাহেব চরমোনাইর নির্দেশ অনুযায়ী আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

জেলা সমন্বয়ক সুলতান মাহমুদ তৃণমূল নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে নির্বাচনী কৌশল অবলম্বনের আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর কবীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম এবং সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।