সারাদেশ

ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুলের সম্পদ ৪ কোটি টাকা

প্রিন্ট
ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুলের সম্পদ ৪ কোটি টাকা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ও হলফনামা জমা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হলফনামায় তিনি তার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব এবং মামলার বিবরণী উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, মির্জা ফখরুলের মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭১৫ টাকা। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা। এছাড়া তার একটি প্রাইভেটকার ও ৩০ ভরি স্বর্ণ থাকলেও হলফনামায় এগুলোর আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি।

হলফনামায় জানানো হয়, বিএনপি মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৫০টি মামলা হয়েছে। তবে এগুলোর বেশিরভাগই বর্তমানে স্থগিত, প্রত্যাহার কিংবা চূড়ান্ত প্রতিবেদনের এফআরটি মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এসব মামলার কোনোটিই তার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় দাবি করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গত সোমবার (২৯ ডিসেম্বর) তিনি সশরীরে উপস্থিত হয়ে এই মনোনয়ন দাখিল করেন।