পাবনা পৌর এলাকায় পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার ও ৬০ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর থেকে শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামুন ওরফে বাঙ্গাল মামুন, আরিফ, ফিরোজ ও রিপন। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, দুটি .২২ বোর রিভলবার ও ৪ রাউন্ড কার্তুজসহ তাদের আটক করা হয়। এসময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিকজার মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ রাঘবপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি এবং পূর্ব শালগাড়িয়া এলাকা থেকে ৩ রাউন্ড গুলিসহ বাকিদের গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত