আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। এর আগে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন।
একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
মতামত