আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী আরিফুল ইসলামের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের মাধ্যমে মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আরিফুল ইসলাম।
মনোনয়নের বৈধতা পেয়ে তিনি বলেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ পথ চলা যাতে অনেক সুন্দর এবং সুশৃঙ্খল হয় সেই আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া ও শুভকামনা চাচ্ছি।
মতামত