সারাদেশ

জয়পুরহাট-১ লড়াই হবে বিএনপি ও জামায়াতের দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে

প্রিন্ট
জয়পুরহাট-১ লড়াই হবে বিএনপি ও জামায়াতের দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৩৭

জয়পুরহাট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে। দীর্ঘ সময় বিএনপির দখলে থাকা এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া দলটি, অন্যদিকে শক্ত অবস্থানে থেকে জয় ছিনিয়ে নিতে চায় জামায়াতে ইসলামীও।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনের ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ এবং বাকি ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, মাসুদ রানা প্রধান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে। ফজলুর রহমান সাঈদ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য।

ওয়াজেদ পারভেজ তৌফিকা দেওয়ান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) অন্যদিকে, খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, এবি পার্টির সুলতান এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ও সামসুজ্জামানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় ভোটার ও জনমত জরিপ বলছে, নির্বাচনী মাঠে চারজন বৈধ প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে মাসুদ রানা প্রধান বাবার উত্তরাধিকার ধরে রাখতে চান। অন্যদিকে, সাংগঠনিক শক্তির ওপর ভর করে ফজলুর রহমান সাঈদ জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী। সাধারণ ভোটারদের ধারণা, এই দুই প্রার্থীর মধ্যে জয়-পরাজয়ের ব্যবধান হতে পারে বিশাল।