ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন মকবুল মিলারের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার ও সাংগঠনিক সম্পাদক আরফান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক চেতনা আমাদের পথপ্রদর্শক। আমরা ড. আব্দুস সালামের নেতৃত্বে ঠাকুরগাঁও-২ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করছি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন পাড়িয়া জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
মতামত