নারায়ণগঞ্জ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে জানান।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা জনগণের সেবক হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাব। নির্বাচিত হলে সাধারণ মানুষের সব দুঃখ-দুর্দশা দূর করতে সচেষ্ট থাকব।
তিনি আরও বলেন, আমাদের বিশেষ লক্ষ্য থাকবে রাষ্ট্রীয় ও ধর্মীয় আইনের সমন্বয়ে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। ভোটাররা যদি হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেন, তবে তাঁদের সকল নায্য প্রত্যাশা পূরণ করা হবে, ইনশাআল্লাহ।
মতামত