নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারী ) সকাল সাড়ে ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
তিনি জানান, পাঁচটি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী ৫৭টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৪০ টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এছাড়াও ১৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জ–১ আসনে ৮ বৈধ প্রার্থীরা হলেন- ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের আ. কাইয়ুম শিকদার ।
নারায়ণগঞ্জ–২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, গণঅধিকার পরিষদ কামরুল মিয়া, খেলাফত মজলিশের মো. আবুল কালাম, কমিউনিস্ট পার্টির প্রার্থী হাফিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর।
নারায়ণগঞ্জ–৩ আসনে বৈধ প্রার্থীরা হলেন- ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ, গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী, খেলাফত মজলিসের মুহা. শাহজাহান, জনতার দলের আব্দুল করীম মুন্সী, গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, আমার বাংলাদেশ (এবি) পার্টির আরিফুল ইসলাম।
নারায়ণগঞ্জ–৪ আসনে বৈধ প্রার্থীরা হলেন- জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী, স্বতন্ত্র হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী, জাতীয় নাগরিক পার্টির, বাসদের সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলনের মুফতি ইসমাইল কাউসার, গণঅধিকার পরিষদের মো. আরিফ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস আনোয়ার হোসেন, খেলাফত মজলিশের ইলিয়াস আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মো. সুলাইমান দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. সেলিম আহমেদ, জাতীয় পার্টি মো. ছালাউদ্দিন খোকা।
নারায়ণগঞ্জ–৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন- ধানের শীষের প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, খেলাফত মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলন প্রার্থী তরিকুল ইসলাম সুজন, কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ, বাসদের আবু নাঈম খান বিপ্লব, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় মুক্তিজোটের প্রার্থী এইচএম আজাদ হোসেন মোল্লা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
মতামত