ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ভুল্লী বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া কলোনি পাড়ায় মরহুম আয়াতুল্লাহর পরিবারের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম তুহিন। নূরে আলম সুজনের সঞ্চালনায় মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ও আমানত রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আয়োজক নূরে আলম সুজন জানান, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার ত্যাগকে স্মরণ করেই এই পারিবারিক আয়োজন করা হয়েছে।
মতামত