সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাদ আসর সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের পাঠানটুলি এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. সুজন ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল হক বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেন, মো. মহিউদ্দিন ভূঁইয়া, আবুল কালাম, মো. বোরহান, মানিক মন্ডল, মোক্তার ভূঁইয়া, মো. শফিক, মো. ইলিয়াছ, গাজী নিলয়, মো. দুলাল মিয়া এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের দপ্তর সম্পাদক মো. কবির হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমাদের এই প্রার্থনা অব্যাহত থাকবে।
মতামত