সারাদেশ

এটিএম কামালের মায়ের মৃত্যুতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক

প্রিন্ট
এটিএম কামালের মায়ের মৃত্যুতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৪২

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা এবং প্রবীণ নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শাহানা খানম চৌধুরী সোমবার বিকেলে শহরের মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, শাহানা খানম চৌধুরী বিএনপির রাজনীতির সূচনালগ্ন থেকেই সক্রিয় ছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এবং কারা পরিদর্শকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।