বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতির সংকটময় সময়ে গণতন্ত্র এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন নেতৃত্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কামরুজ্জামান জামান, ফয়সাল খান তোতা, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সায়েম প্রমুখ।
অন্যান্য নেতৃবৃন্দ জেলা বেসিক ট্রেড ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন ও সদর থানা শ্রমিক দলের সাবেক সভাপতি করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম ও কোরআনে হাফেজদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধিও প্রার্থনা করা হয়।
মতামত