শেরপুরের হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) গ্লোবাল এইড ট্রাস্ট (যুক্তরাজ্য)-এর উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান ড. এ এস এম আশরাফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন ও স্থানীয় প্রতিনিধি আব্দুল আওয়াল।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ এস এম আশরাফ মাহমুদ বলেন, হিফজ শিক্ষা শুধু কোরআন মুখস্থ করার মাধ্যম নয়, এটি শিক্ষার্থীর চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজে গ্লোবাল এইড ট্রাস্টের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী হাফেজদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত