সারাদেশ

রংপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার: বেকারিকে জরিমানা

প্রিন্ট
রংপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার: বেকারিকে জরিমানা

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৬, রাত ১০:৩৫

বিএসটিআই-এর বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়া হোয়াইট ব্রেড উৎপাদন ও বিএসটিআই লোগো ব্যবহার করে বাজারজাত করার অপরাধে রংপুরের একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে মহানগরীর সাজাপুর এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে আসিফ বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি কোনো লাইসেন্স গ্রহণ না করেই অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার করে আসছিল। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার মারুফা বেগম ও পরিদর্শক তাদমিরা শারমিন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।