নারায়ণগঞ্জ সদর দলিল লেখক সমিতি ও জেলা তল্লাশিকারক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, জেলা ছাত্রদলের সাবেক সদস্য তপন ভূঁইয়া তপু ও ছাত্রদল নেতা রাজু মৃধা। এসময় নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল ইমাম এবং ফতুল্লা সাব-রেজিস্ট্রার আদনান নোমানসহ অন্যান্য দলিল লেখক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। আলোচনা ও মিলাদ শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মতামত