দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমানে দেশের আইনশৃঙ্খলা যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তাতে আমরা সন্তুষ্ট নই।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা ও রাজনৈতিক হত্যাকাণ্ড মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজনৈতিক নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আসন্ন নির্বাচনের আগে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্র সংসদ ও জাতীয় নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র সংসদ নির্বাচন কখনো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, ভবিষ্যতেও ফেলবে না। ফলে এটি নিয়ে উদ্বেগের কিছু নেই।
উত্তরাঞ্চল ও তারেক রহমানের স্বপ্ন অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের কথা স্মরণ করে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন। বিশেষ করে উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের আসন্ন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত