সারাদেশ

সিদ্ধিরগঞ্জে তাঁতি দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে তাঁতি দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৪২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সভাপতি খাইরুল ইসলাম সজীব, নারায়ণঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মমিনুর ইসলাম বাবু।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব লিখন মন্ডল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।