মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানয়ারি) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন। তিনি মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান ও গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরন চক্রবর্তীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মতামত