সারাদেশ

সুজানগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রিন্ট
সুজানগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:৩৬

পাবনার সুজানগরে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৫) কে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার তাঁতীবন্দ রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে তাঁতীবন্দ রেলস্টেশন সংলগ্ন এলাকায় ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে চোর সন্দেহে তাকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।