সারাদেশ

নালিতাবাড়ীতে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

প্রিন্ট
নালিতাবাড়ীতে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৩৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিনি উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং যাতায়াত ব্যবস্থা নিবিড়ভাবে খতিয়ে দেখেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানকালে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

পরিদর্শনকালে শেরপুরের পুলিশ সুপার, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।