সারাদেশ

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ ও ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান

প্রিন্ট
পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ ও ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, রাত ৯:৫১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার স্মৃতি স্মরণে আয়োজিত চার দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ধুরইল দহতপুর গ্রামের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তর জনপদের কনকনে শীতে অসহায় মানুষের হাতে নতুন বছরের উপহার হিসেবে এই কম্বল তুলে দেওয়া হয়।

দহতপুর সৎসঙ্গ ক্লাবের সভাপতি মো. শামীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. নওশাদ আলী মন্ডল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো. নূর আলম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মুন্না হোসাইন।

সভাপতির বক্তব্যে শামীম মন্ডল বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পড়াশোনার পাশাপাশি তাদের মাঠে ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন।