সারাদেশ

খুলনা-১ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সুনীল শুভ রায়ের মতবিনিময়

প্রিন্ট
খুলনা-১ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সুনীল শুভ রায়ের মতবিনিময়

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:০৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ দাকোপ-বটিয়াঘাটা আসনে সম্মিলিত জাতীয় জোট মনোনীত ও ইসলামী ফ্রন্টের প্রার্থী সুনীল শুভ রায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সুনীল শুভ রায় বলেন, বিগত নির্বাচনে অনিয়মের কারণে আমি ভোট বর্জন করেছিলাম। এবার সম্মিলিত জাতীয় জোটের অন্তর্ভুক্ত হয়ে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে মোমবাতি প্রতীকের জয় নিশ্চিত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু লীগের বটিয়াঘাটা উপজেলা আহ্বায়ক প্রীতিশ কান্তি মন্ডল, জাতীয় পার্টির সাবেক সভাপতি মোতওয়ালী শেখ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এলাহী।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের নেতৃত্বে স্থানীয় সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মোমবাতি মার্কার এই প্রার্থী ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।