নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে ঢাকা কাচ্চি ডাইন নামে একটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে হিরাঝিল এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তি ওই রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ জানান। এর প্রেক্ষিতে আজ দুপুরে সেখানে বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছে।
এমনকি ফ্রিজে কাঁচা মাংসের সাথেই খোলা অবস্থায় রাখা হয়েছে রান্না করা খাবার। এসব অনিয়মের হাতেনাতে প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক জানান, ভোক্তা অভিযোগের সত্যতা পাওয়ায় এই জরিমানা করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে মানসম্মত খাবার নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত