সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নিখোঁজ বাবার সন্ধান চেয়ে ছেলের আকুতি, থানায় জিডি।

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নিখোঁজ বাবার সন্ধান চেয়ে ছেলের আকুতি, থানায় জিডি।

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:৩৪

যদি কোন সুহৃদয়বান ব্যক্তি আমার বাবা রহমান হাওলাদারের সন্ধান পান তাহলে বিনীতভাবে অনুরোধ করে জানাচ্ছি যে আপনারা এই 01754561005 যোগাযোগ করে জানাবেন ধন্যবাদ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ হওয়া বৃদ্ধ বাবা রহমান হাওলাদারের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর সন্তান। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা দিকে আদমজী ৭নং ওয়ার্ড কদমতলী এলাকার নিজ বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ রহমান হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর জানান, গত মঙ্গলবার সকালে তাঁর বাবা কদমতলী এলাকার বাসা থেকে বের হন। দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান না পেয়ে অবশেষে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃদ্ধ বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তাঁর অসহায় ছেলে।