সারাদেশ

পাবনায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

প্রিন্ট
পাবনায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:৪৮

পাবনা পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মেহেদি হাসান মামুন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার চর শিবরামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মামুন ওই এলাকার কামাল প্রামাণিকের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সোয়া ৪টার দিকে চর শিবরামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামুনের কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান), এক রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।