সারাদেশ

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রিন্ট
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, রাত ১০:৪২

শেরপুর জেলার চলমান উন্নয়ন কার্যক্রম গতিশীল ও প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রকল্পের বর্তমান অবস্থা ও অর্জন তুলে ধরেন।

জেলা প্রশাসক নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।