মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বারিয়াপুর দরবার শরীফে আ'লা হযরত শাহসূফী আলহাজ্ব তোয়াজ উদ্দিন আহমেদ (রহ.) প্রতিষ্ঠিত ৯৩তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ঠা মাঘ) আসর নামাজের আগে মাহফিলের শুভ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত পীর সাংবাদিক আবু সালেহ মুহম্মদ আব্দুদ দাইয়ান।
দরবার শরীফের গদ্দীনশীন পীর আবুল মনযর মুহম্মদ আরিফ বিল্লাহ মিঠু-এর সভাপতিত্বে মাহফিলে বয়ান করেন যশোর খড়কির পীর সাহেব শাহ সূফি কামরুল হাসান হাসু, পীরজাদা আবু তালহা মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং ফুরফুরা শরীফের সাহেবজাদাসহ প্রখ্যাত ওলামায়ে কেরামগণ।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল মতিন।
আসর থেকে শুরু হওয়া এই মাহফিল ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এর আগে দরবার শরীফ সংলগ্ন শাহসূফী তোয়াজ উদ্দিন আহমেদ (রহ.) পাবলিক লাইব্রেরিতে এক বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মতামত