নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআই খোলা কাঠেরপুল এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজ আমরা শোকাহত, কিন্তু উনার আদর্শই আমাদের পথ চলার শক্তি। মৎস্যজীবী দলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রীর স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে হবে। মহান আল্লাহর দরবারে আমাদের একটাই প্রার্থনা, তিনি যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম আসলাম, আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল। ইকবাল হোসেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদল। এম এ হালিম জুয়েল সাবেক সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। মেহেদী হাসান সানী সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দল। সোহেল মাহমুদ, সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আলী রাজ, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক হাবিব, ৬নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি রুবেল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলাদ মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন।
মতামত