সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মার্কেটে আগুন: ৫ দোকান ভস্মীভূত

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মার্কেটে আগুন: ৫ দোকান ভস্মীভূত

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, রাত ৯:১৩

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে স্বর্ণ, কম্পিউটার ও পার্টসের দোকানসহ অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকান মালিকদের দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আদমজী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আশিকুর রহমান জানান, প্রাথমিক ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আশপাশের এলাকা।