আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার গোলাকান্দাইল বেবি স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি হানিফ ভূঁঞা, উত্তর শাখার আমির আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রচারণা চলাকালে আনোয়ার হোসেন মোল্লা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাদের লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারা।
মতামত