সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪০

ঠাকুরগাঁও সদর উপজেলায় সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই এক গণমাধ্যম কর্মীর ওপর হামলা, প্রাণনাশের হুমকি ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একটি ঘটনার তদন্তে যায় সদর থানা পুলিশ। এ সময় তথ্য সংগ্রহের জন্য সেখানে উপস্থিত সাংবাদিকদের ওপর এক ব্যক্তি অতর্কিত হামলা চালায়। হামলাকারী এক সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং তাকে মারধর করে। উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে কর্তব্যরত সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক নেতারা বলেন, পুলিশের সামনে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।