আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলার বৈদ্যমারী বাজারে বিশাল প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকেলে চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। মিছিল শেষে বাজারের তিন রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডক্টর শেখ ফরিদুল ইসলামের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির। এ সময় আরও উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক কাজল খান ও সাইফুল শিকদারসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
মতামত