সারাদেশ

শ্রীপুরে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে বর্ণাঢ্য র‌্যালি

প্রিন্ট
শ্রীপুরে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, রাত ১০:২৭

আসন্ন গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭  জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও শ্রীপুর সদর ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, মৎস্য কর্মকর্তা তৌহিদ ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার এবং ৪নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।