সারাদেশ

সিদ্ধিরগঞ্জে রুহুল আমিনের নেতৃত্বে মান্নানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে রুহুল আমিনের নেতৃত্বে মান্নানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:৩৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির জনমত গঠনে সিদ্ধিরগঞ্জে বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের দিক-নির্দেশনায় এই কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন। বিকেলে আদমজী পুরাতন থানার সামনে জেলা বিএনপি কার্যালয় থেকে রুহুল আমিনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। এরপর এসও রোড হয়ে সুমিলপাড়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন রুহুল আমিন ও নেতাকর্মীরা।

গণসংযোগকালে রুহুল আমিন বলেন,  জনগণের হারানো অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা আজ গণদাবিতে পরিণত হয়েছে। দেশনায়ক তারেক রহমানের এই যুগান্তকারী কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমরা কাজ করছি। আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলন ও জনসচেতনতা অব্যাহত রাখব।

কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলটি যখন সুমিলপাড়া এলাকা অতিক্রম করছিল, তখন নেতাকর্মীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মীরা এই কর্মসূচিকে সফল করতে আগামী দিনেও রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।