সারাদেশ

মোংলা উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

প্রিন্ট
মোংলা উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:০৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের (বিএনসিপি) মোংলা উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাগেরহাট জেলা কমিটির সভাপতি রেজোয়ানুল করিম (রেজা) ও সাধারণ সম্পাদক এম. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে মোঃ ওবায়দুর শেখ-কে সভাপতি এবং শেখ তাইজুল ইসলাম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রাব্বি খান। প্রচার সম্পাদক মো. সোহেল খাঁন। কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. মহিউদ্দিন শেখ ও এস এম সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদ মল্লিক এবং অর্থ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে আরও ২৫ জন সক্রিয় সদস্য। নবগঠিত কমিটির নেতারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তারেক রহমানের নেতৃত্বে সত্য ও আদর্শের লড়াইয়ে সাইবার দল অগ্রণী ভূমিকা পালন করবে। গুজব প্রতিরোধ এবং দলের সঠিক আদর্শ তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটির মাধ্যমে মোংলা উপজেলায় সাইবার দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।