সারাদেশ

মোংলায় ধানের শীষের জনসভায় জনতার ঢল

প্রিন্ট
মোংলায় ধানের শীষের জনসভায় জনতার ঢল

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, রাত ৯:৫২

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার চিলা ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বৈদ্যমারী ফুটবল মাঠে আয়োজিত এই সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে যোগ দেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক। দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশ। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডক্টর ফরিদুল ইসলাম দুবলার চরসহ উপকূলীয় এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত সময়ে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, যা পরিবর্তনের সময় এখন এসেছে।