সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচন পরিচালনা কমিটি গঠন: রাজিব আহ্বায়ক, মামুন মাহমুদ প্রধান উপদেষ্টা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচন পরিচালনা কমিটি গঠন: রাজিব আহ্বায়ক, মামুন মাহমুদ প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী লড়াইকে বেগবান করতে সিদ্ধিরগঞ্জ থানা পর্যায়ে ২৪১ সদস্যবিশিষ্ট বিশাল নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব-কে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের স্বাক্ষরিত এই কমিটিতে তিনি নিজে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, মোছলেহা কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, নাসিক সাবেক সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনা, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, থানা তাঁতী দলের সভাপতি তাইজুল, উলামা দলের আহ্বায়ক মাওলানা আজিজুল হক, শ্রমিক দলের সদস্য সচিব মো. শরীফ হোসেন এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। নতুন এই কমিটির মাধ্যমে মাঠ পর্যায়ের প্রচারণা আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।