সারাদেশ

পাঁচবিবিতে মডেল প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রিন্ট
পাঁচবিবিতে মডেল প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, দুপুর ২:১৪

জয়পুরহাটের পাঁচবিবিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পাঁচবিবি মডেল প্রেসক্লাব। সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাঁচবিবি মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান ও বাবুল হোসেন। সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলামসহ মাবুদ মণ্ডল, মাসুম রেজা, আবু হানিফ ও অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, সাংবাদিকরা লেখনীর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে। কনকনে শীতে কম্বল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।