সারাদেশ

ঝিনাইগাতীতে ৩৫ বোতল মদসহ অটোচালক আটক

প্রিন্ট
ঝিনাইগাতীতে ৩৫ বোতল মদসহ অটোচালক আটক

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:২০

শেরপুরের ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ আলামিন নামে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে অটোরিকশা চালক আলামিনকে হাতেনাতে আটক করা হয়। ঝিনাইগাতী থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।