সারাদেশ

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত এমন মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না: মির্জা ফখরুল

প্রিন্ট
দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত এমন মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না: মির্জা ফখরুল

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:০৬

রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে একটি দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা অত্যন্ত সরল। একটি দল কোরআন শিক্ষার নাম করে প্রচার করছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এটি সম্পূর্ণ মিথ্যাচার। আল্লাহ কোথাও বলেননি কোনো বিশেষ মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, বরং আল্লাহর নির্দেশ পালন করলেই জান্নাত পাওয়া সম্ভব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কিছু অশুভ শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করলেও এবার তা সফল হবে না। দেশের মানুষ জেগে উঠেছে, তারা ভোট দিতে চায়। এ সময় বিএনপি ক্ষমতায় এলে জনকল্যাণে নেওয়া বিভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। ফখরুল প্রতিশ্রু তি দেন যে, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মাফ করা হবে। এছাড়া শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা হবে।